Logo

অটোরিকশাচালকদের ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৬, ১৩:০২
অটোরিকশাচালকদের ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
ছবি: সংগৃহীত

রাজধানীতে অটোরিকশাচালকদের ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন দাবিতে চালকদের ডাকা কর্মসূচির ফলে সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে নগরীর বেশ কয়েকটি এলাকায় অটোরিকশা চলাচল প্রায় বন্ধ রয়েছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

বিজ্ঞাপন

সকাল থেকেই ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী, রামপুরা, বনশ্রী, বাড্ডা, মিরপুর ও ধোলাইপাড়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ দেখা যায়। ধর্মঘটের সমর্থনে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে অবস্থান নেন চালকরা। এ সময় নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা।

সকাল ৯টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী মোড়ে মিছিল নিয়ে জড়ো হন অটোরিকশাচালকরা। ধর্মঘট চলাকালে সড়কে চলাচলকারী কয়েকটি অটোরিকশা আটকে দেওয়া ও ভাঙচুরের ঘটনাও ঘটে। কোথাও অটোরিকশার হেডলাইট ভাঙচুর করা হয়, আবার কোথাও ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ধর্মঘট পালনকারী চালকদের অভিযোগ, সরকার প্রণীত নতুন নীতিমালায় লাইসেন্স ফি অতিরিক্ত নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া একজন চালকের সর্বোচ্চ পাঁচটি অটোরিকশা পরিচালনার সুযোগ রাখার বিধানেরও বিরোধিতা করছেন তারা। এসব সিদ্ধান্তের প্রতিবাদেই ধর্মঘটের ডাক দিয়েছেন চালকরা।

ধর্মঘটের প্রভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়েছে। তবে জনদুর্ভোগ কমাতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD