Logo

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৩:০৫
ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ
ছবি প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সনগা চৌধুরী এলাকায় রাজনৈতিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে মো. রাশেদুজ্জামান চৌধুরী রাশেদ নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

হামলায় তাঁর মাথায় গুরুতর আঘাত ও রক্তাক্ত জখম হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ সময় আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মা সালেহাকেও মারধরের অভিযোগ করা হয়েছে।

আহত রাশেদুজ্জামান চৌধুরী রাশেদ সনগা এলাকার বাসিন্দা এবং রেজাউল চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, এলাকায় রাজনৈতিক বিরোধ ও পূর্ববিরোধকে কেন্দ্র করে রাশেদের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁর মাথায় আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, শফির নেতৃত্বে কয়েকজন ব্যক্তি এ ঘটনায় জড়িত ছিলেন। অভিযুক্তদের মধ্যে শফি (পিতা—আতিবর), আবদুল খালেক (পিতা—মৃত আইনিউদ্দীন) ও মোবারক (পিতা—আইনিউদ্দীন) রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারেন বলেও দাবি করা হয়েছে। অভিযুক্তদের বাড়ি সনগা চৌধুরী এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় কয়েকজনের দাবি, শফি এলাকায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ও প্রভাবশালী হিসেবে পরিচিত।

ঘটনার পর আহত রাশেদুজ্জামান চৌধুরী রাশেদকে চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। পরিবারের অভিযোগ, তাকে হাসপাতালে নেওয়ার সময় তাঁর মা সালেহাকেও আঘাত করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পক্ষ। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD