Logo

স্বেচ্ছাসেবক লীগের নেতাদের আদালতে তোলার সময় ডিম নিক্ষেপ

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ২০:১৯
স্বেচ্ছাসেবক লীগের নেতাদের আদালতে তোলার সময় ডিম নিক্ষেপ
ছবি: সংগৃহীত

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি সাজেদুর রহমান শাহীনসহ চার নেতাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়েছে। আদালত প্রাঙ্গণে তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় তাদের বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মী হিসেবে পরিচিত ফেরদৌস হোসেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেল ৫টায় ডিবি কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান। ৪ আসামির মধ্যে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাজেদুর রহমান শাহীনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা এবং চাঁদাবাজিসহ ১১টি মামলা রয়েছে। এছাড়া সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৯টি মামলা বিচারাধীন।

বিজ্ঞাপন

অন্যদিকে, বিকেলে চার আসামিকে আদালতে হাজির করার সময় তাদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এ সময় আদালত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ডিম নিক্ষেপ ও স্লোগান দেয় ।

পরে আদালতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৪ আসামিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD