Logo

খুলনায় স্বেচ্ছাসেবক লীগের নেতা আটক

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৪৮
খুলনায় স্বেচ্ছাসেবক লীগের নেতা আটক
ছবি: সংগৃহীত

খুলনার পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে পুলিশ। পরে ২০২৪ সালের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে পাইকগাছা পৌরসভার সরল গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ির এলাকা থেকে তাকে আটক করা হয়। রোববার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ জানায়, কাজী জাহাঙ্গীর হোসেন উপজেলার গদাইপুর গ্রামের মৃত কাজী আব্দুল আজিজের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর আলম বলেন, শনিবার দিবাগত রাতে কাজী জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। মামলার আইনি প্রক্রিয়া শেষে রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD