Logo

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:২৩
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করলে প্রায় আধাঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

বিজ্ঞাপন

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। শ্রমিকরা গত আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার সামনে জড়ো হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ ও শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে শ্রমিকরা কারখানার সামনে থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে অবস্থান নেন। পুলিশ তাদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে কারখানার সামনে অবস্থান নেন।

গাজীপুর শিল্প অঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা প্রায় আধাঘণ্টা মহাসড়কে অবস্থান নেন। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, বিক্ষোভের কারণে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD