Logo

খুলনার দৌলতপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
২৪ নভেম্বর, ২০২৬, ২২:৪১
খুলনার দৌলতপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

খুলনার দৌলতপুরে শেখ আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আব্দুল হালিম দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়া এলাকার শেখ মোহাম্মদ আলীর ছেলে। তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কল্পতরু মার্কেট এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা আব্দুল হালিমকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার মাথা ও বুকে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. আহাদুজ্জামান মিয়া ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD