ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহি হানিফ পরিবহনের একটি বাস ও অটোরিকশা সংঘর্ষে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে।এতে আহত রয়েছেন আরও ১ জন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে কক্সবাজারের ঈদগাঁও থানা সংলগ্ন মহাসড়কে এ ঘটনা হয়েছে বলে জানিয়েছেন, ঈদগাঁও থানার ওসি এ টি এম শিফাতুল মাজদার।
তিনি জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখি হানিফ বাস ও বিপরীত থেকে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান ৩ জন। আহত অপর ৩ জনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। ওখানে আরও ২ জনের মৃত্যু হয়েছে। হতাহতরা সকলেই অটোরিকশার যাত্রী এবং চালক। তবে প্রাথমিক অবস্থায় নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দূর্ঘটনা কবলিত গাড়ি ২ টি এবং নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।








