Logo

হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় কারারক্ষী আটক

profile picture
জেলা প্রতিনিধি
জয়পুরহাট
২৪ নভেম্বর, ২০২৬, ১৯:১২
হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় কারারক্ষী আটক
ছবি: সংগৃহীত

জয়পুরহাট জেনারেল হাসপাতালে এক কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগে ওয়াজেদ আলী (৪২) নামে এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ। এ সময় ওই কলেজছাত্রীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আটক ওয়াজেদ আলী জয়পুরহাট জেলা কারাগারে কর্মরত। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায় বলে জানা গেছে।

পুলিশ ও কারাগার সূত্রে জানা যায়, ওয়াজেদ আলীর সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। সোমবার জয়পুরহাটে এসে তার সঙ্গে দেখা করেন ওই ছাত্রী। ওই দিন রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালন করেন ওয়াজেদ আলী। এরপর ব্যারাকে ফিরে না গিয়ে তিনি জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় ওই ছাত্রীর সঙ্গে অবস্থান করছিলেন।

তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় রোগীর স্বজনেরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। একপর্যায়ে তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ দুজনকে আটক করে পুলিশে খবর দেয়। রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ কারারক্ষী ও কলেজছাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ওই ছাত্রী মামলা করতে রাজি নন। তার পরিবারের সদস্যরা থানায় এসেছেন। তবে এখন পর্যন্ত তারা কোনো লিখিত অভিযোগ দেননি। দুজনই থানা হেফাজতে রয়েছেন।

এদিকে জয়পুরহাট কারাগারের জেল সুপার উম্মে সালমা জানান, সোমবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত দায়িত্ব পালন শেষে মঙ্গলবার সকাল ৬টা থেকে ওয়াজেদ আলীর আবারও দায়িত্ব পালনের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে তিনি কর্মস্থলে উপস্থিত হননি।

বিজ্ঞাপন

পরে সদর থানার এক উপপরিদর্শক (এসআই) কারাগারের একজন সেন্ট্রিকে জানান, তাদের এক কারারক্ষী অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক হয়ে থানা হেফাজতে রয়েছেন। এরপর বিষয়টি সম্পর্কে জানতে পারেন কারা কর্তৃপক্ষ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD