মাত্র ১৭ মাসে পবিত্র কুরআনের হাফেজ ১১ বছরের শিশু রাকিবুল

মাত্র ১১ বছর বয়সেই পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে কিশোর মোহাম্মদ রাকিবুল ইসলাম। মাত্র ১৭ মাসের অধ্যবসায় ও নিয়মিত অনুশীলনে এই অসাধারণ সাফল্য পেয়েছে সে। গত ২০ নভেম্বর সম্পূর্ণ কুরআন হিফজ শেষ করে রাকিবুল।
বিজ্ঞাপন
রাকিবুল রাজধানীর জামিয়াতুন নুরের শিক্ষার্থী। তার বাবা মোহাম্মদ নবি হুসেন। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার তেরতোপ গ্রামে।
রাকিবুলের হিফজের শিক্ষক হাফেজ মাওলানা ইব্রাহিম খান। শিক্ষকের নিবিড় তত্ত্বাবধান, শিক্ষার্থীর একাগ্রতা, নিয়মিত অধ্যবসায় এবং পরিবারের সহযোগিতায় মাত্র ১৭ মাসেই পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করার কৃতিত্ব অর্জন করে সে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাকিবুলের এই সাফল্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন জামিয়াতুন নুরের প্রিন্সিপাল মাওলানা নাজমুল হাসান কাসেমী। তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, পবিত্র কুরআনের শিক্ষা ও আদর্শ ধারণ করে রাকিবুল যেন একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
অল্প বয়সে এমন অসাধারণ অর্জনে আনন্দিত তার পরিবারের সদস্য, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। রাকিবুলের এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও কুরআন হিফজে আগ্রহী ও অনুপ্রাণিত করবে বলে আশা করছেন তাঁরা।








