Logo

বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট, ২০২৬, ১৯:৪৫
বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন
ছবি প্রতিনিধি।

ঢাকার মোহাম্মদপুরে সহজ বাংলা ভাষায় রচিত পবিত্র কুরআনের তাফসির গ্রন্থ ‘তাফসিরে মাওয়াহিবুল কুরআন’-এর প্রথম খণ্ডের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার প্রধান ফকিহ, বিশিষ্ট গবেষক ও লেখক আল্লামা মুফতি মাহমুদুল হাসান আল-কাদেরী রচিত এই তাফসির গ্রন্থের প্রথম খণ্ডের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে।

পীরে তরীকত আলহাজ মাওলানা সাইয়্যেদ ওবাইদুল মোস্তফা নঈমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট লেখক ও গবেষক মুফতি ড. কাফিল উদ্দীন সরকার সালেহী, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আড়াইসিধা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও শায়খুল হাদিস আল্লামা আবু বকর সিদ্দিক, ঢাকা কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জসিম উদ্দিন আল-আযহারী এবং উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম ফজলুল হক।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মাসুম বাকি বিল্লাহ, ঢাকা দারুল উলূম আহসানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি কাজী আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দীন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কো-চেয়ারম্যান মুফতি মহিউদ্দিন লতিফী, মাওলানা মোশাররফ হোসাইন হেলালী, আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ্ম মহাসচিব মাওলানা আ. ন. ম. মাসউদ হোসাইন আল-কাদেরী এবং মাওলানা খাজা আরিফুর রহমান তাহেরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকার দারুন নাজাত কামিল মাদ্রাসার প্রধান মুফতি ওসমান গনি সালেহী, প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা হাফেজ ওয়ালী উল্লাহ আশেকী, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী, ঢাকা কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সৈয়দ মাইনুদ্দীন হেলাল, হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি হাফিজ আহমদ নিজামী শাফি এবং আশুগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আনিসুর রহমানসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা ‘তাফসিরে মাওয়াহিবুল কুরআন’ গ্রন্থের প্রকাশনাকে গুরুত্ববহ হিসেবে উল্লেখ করেন। সহজ বাংলা ভাষায় পবিত্র কুরআনের তাফসির সাধারণ পাঠকের কাছে আরও সহজভাবে তুলে ধরার ক্ষেত্রে গ্রন্থটি ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD