Logo

এক মাসে মসজিদে নববীতে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লির সমাগম

profile picture
জনবাণী ডেস্ক
২১ অক্টোবর, ২০২৬, ১২:১৪
এক মাসে মসজিদে নববীতে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লির সমাগম
ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীতে গত সেপ্টেম্বরে ২ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৯৭৭ জন মুসল্লি ও দর্শনার্থীর সমাগম হয়েছে। দুই পবিত্র মসজিদের সেবা ও তত্ত্বাবধানবিষয়ক জেনারেল অথরিটি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ওই মাসে ১৪ লাখ ৪৯ হাজার ৭৯১ জন দর্শনার্থী রওজা শরীফে নামাজ আদায় করেছেন। এ ছাড়া ৩ লাখ ৫৫ হাজার ১৩০ জন পথনির্দেশনা সেবা নিয়েছেন। অতিথি সেবাকেন্দ্র থেকে সেবা গ্রহণ করেছেন আরও ২ লাখ ৮৭ হাজার ৮৮৬ জন।

মসজিদে নববীতে ইবাদতের পাশাপাশি জ্ঞান অর্জন ও ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে জানার সুযোগও কাজে লাগিয়েছেন অনেকে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানায়, সেপ্টেম্বরে মসজিদে নববীর গ্রন্থাগার পরিদর্শন করেছেন ৮১ হাজার ২৪৩ জন। একই সময়ে মসজিদটির বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেছেন ১ লাখ ৩৭ হাজার ৮৬৭ জন দর্শনার্থী।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বিপুলসংখ্যক মুসল্লি ও দর্শনার্থীর জন্য উন্নত সেবা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রতিফলন এসব পরিসংখ্যানে উঠে এসেছে।

মসজিদে নববীতে আগত ব্যক্তিদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করা, প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং শান্তিপূর্ণ পরিবেশে ইবাদতের সুযোগ সহজ করাই এসব কার্যক্রমের লক্ষ্য।

সূত্র: সৌদি গেজেট

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD