মাত্র ৮ মাসেই ৩০ পারা কুরআন মুখস্থ করল ১০ বছরের শিশু

লক্ষ্মীপুরের কমলনগরে মাত্র আট মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছে ১০ বছর বয়সী শিশু মোহাম্মদ আব্দুর রহমান। অল্প বয়সে তার এমন সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষক ও স্থানীয়রা।
বিজ্ঞাপন
সাধারণত একজন শিক্ষার্থীর পবিত্র কুরআন সম্পূর্ণ মুখস্থ করতে দুই থেকে তিন বছর সময় লাগে। তবে নিয়মিত অধ্যবসায়, একাগ্রতা ও পড়াশোনার প্রতি বিশেষ মনোযোগের কারণে মাত্র আট মাসেই হিফজ সম্পন্ন করেছে আব্দুর রহমান।
জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে কুরআন মুখস্থ করার যাত্রা শুরু করে সে। শুরুতে প্রতিদিন দুই থেকে তিন পৃষ্ঠা করে সবক দিলেও পরবর্তী সময়ে কখনো পাঁচ, আবার কখনো ১০ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করে শোনাত।
শিক্ষকরা জানান, পড়াশোনার প্রতি আব্দুর রহমানের বিশেষ আগ্রহ ও মনোযোগ ছিল। অন্য শিক্ষার্থীরা বিকালে খেলাধুলায় ব্যস্ত থাকলেও সে নিজের কক্ষে বসে পড়াশোনা করত। হাফেজ হওয়ার দিনও তাকে নিয়মিত পড়াশোনায় ব্যস্ত থাকতে দেখা গেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আব্দুর রহমান কমলনগর উপজেলার চর লরেঞ্চ বাজারে অবস্থিত ফয়জুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।
মাত্র আট মাসে পবিত্র কুরআন মুখস্থ করতে পেরে উচ্ছ্বসিত আব্দুর রহমান। বড় হয়ে একজন বড় আলেম হওয়ার স্বপ্ন দেখে সে। তার বাবা আনোয়ার হোসেন পেশায় একজন ব্যবসায়ী। ছেলেকে হাফেজ হিসেবে গড়ে তোলার স্বপ্ন ছিল তার মায়ের। সেই স্বপ্ন পূরণ হওয়ায় ছেলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কালাম বলেন, আল্লাহর অনুগ্রহে আব্দুর রহমান মাত্র আট মাসে পবিত্র কুরআন মুখস্থ করতে পেরেছে। এত অল্প সময়ে পুরো কুরআন মুখস্থ করা সাধারণ কোনো বিষয় নয়।
তিনি আরও জানান, চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে আব্দুর রহমানসহ মোট ছয়জন শিক্ষার্থী হাফেজ হয়েছে। এমন সাফল্য মাদ্রাসার জন্য গর্বের বিষয়।








