চুনারুঘাটের বড়াইল মদনমোহন আখড়ায় ১৬ প্রহরব্যাপী নাম সংকীর্তন

কলিহত জীবের দুঃখ মোচন ও শান্তি কামনায় হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়াইল গ্রামের শ্রীশ্রী মদনমোহন জিউর বিগ্রহ আখড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪তম বার্ষিক ষোড়শ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে আয়োজিত এ উৎসবে ভক্তদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
বিজ্ঞাপন
আগামী ১৬ নভেম্বর সোমবার রাত ৮টায় লীলা কীর্তন পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এতে বড়াইলের অমিয় রঞ্জন দত্ত কীর্তন পরিবেশন করবেন।
১৭ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় বড়াইলের ডা. কালীপদ আচার্য শ্রীমদ্ভগবত গীতা পাঠ করবেন। সন্ধ্যা ৬টায় চুনারুঘাটের মানিক চন্দ্র দেব শ্রীমদ্ভাগবত আলোচনা করবেন। রাত ৯টায় চুনারুঘাটের ডা. অঞ্জন দেব নাথের পরিবেশনায় ষোড়শ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তনের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে।
১৮ নভেম্বর বুধবার ব্রাহ্মমুহূর্ত থেকে ষোড়শ প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞের শুভারম্ভ হবে। দুপুর ১২টা ৩০ মিনিটে শ্রীমন মহাপ্রভুর ভোগরাগ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে শ্রীমন মহাপ্রভুর ভোগরাগ এবং দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে।
২০ নভেম্বর শুক্রবার ঊষালগ্নে নগর পরিক্রমা ও নামযজ্ঞের সমাপ্তি অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় দধিভাণ্ড ভঞ্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপন ঘটবে।
আয়োজকদের পক্ষ থেকে ধর্মপ্রাণ ভক্ত ও এলাকাবাসীকে সবান্ধবে উৎসবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।








