Logo

শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৪ নভেম্বর, ২০২৬, ১৬:৩৫
শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে দিনভর শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ এবং পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। শ্রমিক আন্দোলনের উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় মঙ্গলবার (২৪ নভেম্বর) টঙ্গীর অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর শালিকচূড়া, গাজীপুরা বাসস্ট্যান্ড ও তারগাছ এলাকায় কয়েকটি পোশাক কারখানায় ভাঙচুর চালান বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে শ্রমিকদের একটি অংশ গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মহাসড়কে অবস্থান নেওয়া শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে শ্রমিক আন্দোলনের খবর টঙ্গীর শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়লে দুপুরের পর কয়েক ধাপে ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। সকালে নির্ধারিত সময়েই শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিয়েছিলেন। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর গাজীপুরের আন্দোলনের প্রভাব টঙ্গীতে ছড়িয়ে পড়া ঠেকাতে কারখানা কর্তৃপক্ষ ছুটির সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞাপন

ছুটি ঘোষণার পরও অনেক শ্রমিক বাড়ি ফিরে না গিয়ে মহাসড়কে অবস্থান নেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়। এতে মঙ্গলবার বেলা ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, বিভিন্ন পোশাক কারখানার সামনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পাশাপাশি আনসার ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের টহল জোরদার করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD