Logo

গাজীপুরে পুলিশ বক্সে হামলা, আসবাবপত্র বের করে আগুন

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৪ নভেম্বর, ২০২৬, ১৬:২৫
গাজীপুরে পুলিশ বক্সে হামলা, আসবাবপত্র বের করে আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুরে আন্দোলনরত পোশাক শ্রমিকদের বিক্ষোভের মধ্যে পুলিশ বক্সে ভাঙচুর ও আসবাবপত্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নগরীর গাজীপুরা ২৭ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পোশাক শ্রমিকরা বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাদের সঙ্গে কয়েকজন বহিরাগতও যুক্ত হন। পরে বিক্ষোভকারীদের একটি অংশ গাজীপুরা পুলিশ বক্সে ভাঙচুর চালান।

এ সময় পুলিশ বক্সের ভেতরে থাকা চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র বাইরে বের করে মহাসড়কে জড়ো করা হয়। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে রাস্তায় ফেলে সেগুলোর মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার পর গাজীপুরা ২৭ বাসস্ট্যান্ড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD