Logo

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ বৈঠকে বসছে বোর্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৬, ১৩:০১
পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ বৈঠকে বসছে বোর্ড
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির লক্ষ্যে আজ সোমবার (২৩ নভেম্বর) বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। সকাল সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে স্থগিত হওয়া তৃতীয় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

গত ১৭ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সভার তথ্য জানানো হয়। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুসারে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সভায় পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে মালিকপক্ষ তাদের লিখিত প্রস্তাব জমা দেবে। পাশাপাশি শিল্পের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য সর্বনিম্ন মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারের উপস্থিত থাকার কথা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা আয়োজনের পরিকল্পনা থাকলেও তা স্থগিত করা হয়। এরও আগে ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল। তবে মালিকপক্ষ প্রস্তাবটি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে সময় চায়। পরে বোর্ড তাদের চার কার্যদিবস সময় দেয়।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD