Logo

কুশবুর প্রেমে সাতসমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশে চীনা যুবক জাংলং

profile picture
জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ
২৪ নভেম্বর, ২০২৬, ১৮:২৬
কুশবুর প্রেমে সাতসমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশে চীনা যুবক জাংলং
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়। এরপর বন্ধুত্ব থেকে প্রেম, আর সেই সম্পর্কের পরিণতি বিয়ে। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার তরুণী কুশবু বেগমকে বিয়ে করতে চীন থেকে বাংলাদেশে এসেছেন জাংলং নামে এক যুবক।

বিজ্ঞাপন

গত রবিবার (২২ নভেম্বর) ঢাকায় এফিডেভিটের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর মঙ্গলবার (২৪ নভেম্বর) স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি ধর্মপাশার বৌলাম গ্রামে যান জাংলং। ভিন্ন দেশের দুই নাগরিকের এই বিয়ে এলাকায় বেশ কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

কুশবু বেগম ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়া ও হেনা আক্তারের মেয়ে। অন্যদিকে জাংলং চীনের আনহুই প্রদেশের চিন আন হুই সুসং কাউন্টির পুলিয়াং টাউনের ফ্রহিং ঝেন ক্সিং কমিউনিটির বাসিন্দা ঝং ইউং গেল ও হি ইউ ইয়িংয়ের ছেলে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুকে পরিচয়ের পর কুশবু ও জাংলংয়ের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সেই সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে বাংলাদেশে আসেন জাংলং। গত ২২ নভেম্বর ঢাকায় তাঁদের বিয়ে হয়।

বিজ্ঞাপন

গত সোমবার রাতে বিয়ের খবরটি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা শুরু হয়। মঙ্গলবার স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে পৌঁছান চীনা যুবক জাংলং।

ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়ার মেয়ের সঙ্গে এক চীনা নাগরিকের বিয়ে হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে এলাকায় বেশ আলোচনা চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD