Logo

বরগুনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন

profile picture
জেলা প্রতিনিধি
বরগুনা
২১ নভেম্বর, ২০২৬, ১৭:২২
বরগুনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন
ছবি: সংগৃহীত

বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে কথিত প্রেমিক বেলাল গাজীর বাড়িতে অনশন শুরু করেছেন পাঁচ সন্তানের এক জননী। অনশনে বসার পর বেলালের স্ত্রীর বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ উঠেছে। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামে বেলাল গাজীর বাড়িতে অনশন শুরু করেন ওই নারী। শনিবার সকালে তাঁকে তালতলী হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর প্রথম সংসারে তিন সন্তান রয়েছে। পরে স্থানীয় জয়নাল হাওলাদারের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাঁরা বিয়ে করেন। দ্বিতীয় সংসারে আরও দুই সন্তানের জন্ম হয়। সব মিলিয়ে পাঁচ সন্তানের মা তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত বছর একই এলাকার বেলাল গাজী জয়নাল হাওলাদারের বাড়িতে হাইব্রিড ধানের চাষ করেন। এ কারণে ওই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল তাঁর। সেই সূত্রে ওই নারীর সঙ্গে বেলালের ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারীর অভিযোগ, বেলাল বিয়ের আশ্বাস দিয়ে তাঁর সঙ্গে সম্পর্কে জড়ান। তবে পরে বিয়ের প্রতিশ্রুতি রক্ষা করেননি।

অনশনরত নারী বলেন, বেলাল বিয়ের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন না করায় তাঁর বাড়িতে অনশনে বসেছেন তিনি। তাঁর অভিযোগ, শুক্রবার সন্ধ্যার পর বেলাল গাজীর স্ত্রী আমেনা, প্রতিবেশী সেতারা বেগমসহ কয়েকজন তাঁকে মারধর করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ওই নারী আরও বলেন, বেলাল তাঁকে বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD