Logo

বেশি সন্তান নেওয়ার আহ্বান, বিতর্কে ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর, ২০২৬, ১৪:৪৬
বেশি সন্তান নেওয়ার আহ্বান, বিতর্কে ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারি
ছবি: সংগৃহীত

বিয়ে করে বেশি সন্তান নেওয়া, তাদের গির্জার পরিবেশে বড় করা এবং আমেরিকার প্রতি ভালোবাসা শেখানোর আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তার এই মন্তব্য ঘিরে সমর্থন ও সমালোচনা—দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেভিট লেখেন, ‘বিয়ে করুন, আরও বেশি সন্তান নিন, তাদের গির্জায় বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান।’

পোস্টটির সঙ্গে যুক্ত ছিল মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি শিরোনামের স্ক্রিনশট। সেখানে একটি গবেষণার বরাতে বলা হয়, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে।

লেভিটের বার্তায় বিয়ে, পরিবার, ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেমের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সন্তানদের গির্জাভিত্তিক পরিবেশে বড় করার পাশাপাশি তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি ভালোবাসা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। একাংশ তার বক্তব্যকে পরিবার ও ধর্মীয় মূল্যবোধের পক্ষে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। অন্যরা প্রশ্ন তুলেছেন, জনপরিচিত ব্যক্তিদের এভাবে নির্দিষ্ট জীবনধারা ও ধর্মীয় বিশ্বাস অনুসরণের আহ্বান জানানো কতটা যুক্তিসংগত।

সমালোচকদের অনেকে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিশুদের পরিচর্যার খরচ এবং তরুণ পরিবারগুলোর আর্থিক সংকটের বিষয়টি সামনে এনেছেন। তাদের মতে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবারের পক্ষেই বেশি সন্তান নেওয়া কঠিন।

বিজ্ঞাপন

আবার কেউ কেউ মনে করছেন, সন্তান বড় হওয়ার পর তার ধর্মীয় বিশ্বাস বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত।

লেভিটের পোস্টের প্রতিক্রিয়ায় এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এটিকে খ্রিষ্টান ও মুসলিমদের মধ্যে সন্তান জন্ম দেওয়ার প্রতিযোগিতা হিসেবে দেখা উচিত নয়। প্রকৃত সমাধান হলো পশ্চিমা দেশগুলোতে অভিবাসন সীমিত বা বন্ধ করা, যাতে এসব দেশ নিজেদের সংস্কৃতি ধরে রাখতে পারে।’

অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘যারা মাতৃত্বকালীন ছুটি, শিশুদের দিবাযত্ন কেন্দ্র, ন্যায্য মজুরি ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার বিরোধিতা করেন, তারাই আবার বেশি সন্তান নেওয়ার পরামর্শ দেন। এরপর প্রশ্ন করেন, মানুষ কেন বেশি সন্তান নিচ্ছে না!’

বিজ্ঞাপন

আরেকজন সরাসরি লেভিটকে উদ্দেশ করে লিখেছেন, ‘ক্যারোলিন, আমাদের আর সন্তান নেওয়ার সামর্থ্য নেই।’

তথ্যসূত্র: এনডিটিভি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD