Logo

এপেক সম্মেলনে বৈঠক চলাকালে ঘুমিয়ে পড়েছিলেন ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৬, ২০:১০
এপেক সম্মেলনে বৈঠক চলাকালে ঘুমিয়ে পড়েছিলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

বিশ্বনেতাদের অংশগ্রহণে আয়োজিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের একটি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চোখ বন্ধ করে মাথা নিচু অবস্থায় বসে থাকতে দেখা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের বক্তব্য চলাকালে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে এমন দৃশ্য ধরা পড়ে।

বিজ্ঞাপন

৮০ বছর বয়সী ট্রাম্পের এই দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। তবে তিনি সত্যিই ঘুমিয়ে পড়েছিলেন, নাকি কিছু সময়ের জন্য চোখ বন্ধ করেছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

‘রিপাবলিকানস অ্যাগেইনস্ট ট্রাম্প’ নামের একটি পেজ থেকে ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস দপ্তরও ভিডিওটি শেয়ার করে ট্রাম্পকে কটাক্ষ করেছে। পোস্টে বলা হয়, বিশ্ব তাকে নিয়ে হাসছে।

ট্রাম্পের এশিয়া সফরের দ্বিতীয় দিনে ঘটনাটি ঘটে। তবে সম্মেলনের অন্য ভিডিওতে তাকে সক্রিয়ভাবে কথা বলতে দেখা গেছে। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও তার স্ত্রী পেং লিইউয়ানের আতিথেয়তার প্রশংসা করেন। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও আলোচনা করেন।আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সফরের শুরুতে ফিলিপাইনে আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) শীর্ষ সম্মেলনে অংশ নেন ট্রাম্প। এরপর বুধবার চীনের শেনঝেনে পৌঁছান তিনি। প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় শহরটি ‘চীনের সিলিকন ভ্যালি’ নামে পরিচিত।

শেনঝেনে পৌঁছানোর পর চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে উষ্ণ আলিঙ্গনে মিলিত হন ট্রাম্প। এতে দুই নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশের ইঙ্গিত পাওয়া যায়। পরে তাকে শেনঝেন ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ সেন্টারে আয়োজিত এক নৈশভোজে নিয়ে যাওয়া হয়। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত ছিলেন।

নৈশভোজের আগে রেড কার্পেটে হাঁটার সময় অন্য বিশ্বনেতাদের তুলনায় বেশি সময় নেন ট্রাম্প। এরপর পূর্ণাঙ্গ অধিবেশনে শি চিনপিং যখন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন, তখনও ট্রাম্পকে চোখ বন্ধ করে মাথা নিচু অবস্থায় বসে থাকতে দেখা যায়।

বিজ্ঞাপন

পরে বিকেলে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একান্ত বৈঠকেও অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD