Logo

মোদির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, বললেন কঠিন মানুষ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬, ১৮:৫১
মোদির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, বললেন কঠিন মানুষ
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চার দেশের জোট কোয়াডের শীর্ষ সম্মেলনে মোদিকে ‘অত্যন্ত কঠিন মানুষ’ হিসেবে অভিহিত করেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) কোয়াড নেতাদের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মোদি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজের সঙ্গে উপস্থিত ছিলেন ট্রাম্প। এ সময় মোদির দিকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘তিনি খুব শক্ত মনের মানুষ।’’

এরপর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘‘তিনি সম্ভবত আরও বেশি কঠিন।’’

চার দেশের নেতাদের একসঙ্গে উপস্থিতির প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘‘এই মানুষ এবং দেশগুলোর সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক রয়েছে। একেবারে শুরু থেকেই। আমি এই তিনজনের সঙ্গেই দীর্ঘ সময় ধরে আছি এবং তারা অসাধারণ মানুষ। তারা আমার বন্ধু।’’

বিজ্ঞাপন

পরে আরেকটি বৈঠকেও মোদির প্রতি নিজের ইতিবাচক মনোভাবের কথা তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী তাঁর বন্ধু, একজন মহান নেতা এবং বিশ্বজুড়ে অত্যন্ত সম্মানিত ব্যক্তি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মোদির প্রশংসায় ট্রাম্পের এমন মন্তব্য অবশ্য এবারই প্রথম নয়। চলতি বছরের শুরুতে সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারেও ভারতের প্রধানমন্ত্রীকে ‘মহান নেতা’ ও ‘খুব শক্ত মনের মানুষ’ বলে উল্লেখ করেছিলেন তিনি। একই সঙ্গে বিশ্বের যেসব নেতাকে তিনি সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন, তাঁদের মধ্যে মোদির অবস্থানের কথাও জানিয়েছিলেন।

গত জুনের ওই সাক্ষাৎকারে ভারতের রাজনৈতিক স্থিতিশীলতার প্রসঙ্গ টেনে ট্রাম্প মোদির দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, সারাজীবন ভারতকে পর্যবেক্ষণ করে দেখেছেন, দেশটিতে বারবার নেতৃত্বের পরিবর্তন হয়েছে। কেউ ছয় মাস বা এক বছরের জন্য দায়িত্বে থাকতেন। এরপর মোদি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং ১২ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন। এ প্রসঙ্গে মোদিকে অত্যন্ত কঠিন মানুষ বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছর দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের বার্ষিক শীর্ষ সম্মেলনের পাশাপাশি ২০২৪ সালের পর প্রথমবারের মতো কোয়াড নেতাদের সশরীরে সম্মেলনের আয়োজন করছে ফিলিপাইন। এর আগে সর্বশেষ ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে কোয়াডের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনের আয়োজক ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

উল্লেখ্য, কোয়াড হলো ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা জোরদারের লক্ষ্যে গঠিত চার দেশের একটি কৌশলগত জোট। এর সদস্য দেশগুলো হলো ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD