ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু

চীনের শেনজেনে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হচ্ছে এই নজিরবিহীন শীর্ষ আলোচনা। এতে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিজ্ঞাপন
চীনের শেনজেনে শি জিনপিংয়ের আতিথেয়তায় বসেছে তিন নেতার এই বৈঠক। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে একই মঞ্চে উপস্থিত হলেও এবারই প্রথম তাঁরা আনুষ্ঠানিকভাবে একান্ত ত্রিপক্ষীয় আলোচনায় অংশ নিচ্ছেন। ফলে আন্তর্জাতিক কূটনীতিতে বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৈঠকে বৈশ্বিক নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইউক্রেন ও ইরানের যুদ্ধ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে পারমাণবিক অস্ত্রের বিস্তার কমানো এবং চলমান সংঘাতগুলোর অবসানের সম্ভাব্য পথ নিয়ে ট্রাম্পের আগ্রহের কথা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বিজ্ঞাপন
এ ছাড়া তিন দেশের বাণিজ্যিক সম্পর্ক, কৌশলগত স্বার্থ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়েও আলোচনা গুরুত্ব পেতে পারে। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে বিদ্যমান মতপার্থক্যের কারণে বৈঠক থেকে কী ধরনের সমঝোতা আসে, সেদিকেও নজর রাখছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।
তিন দেশের মধ্যে কোনো যৌথ বিবৃতি প্রকাশ করা হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। সমঝোতা না হলে বৈঠকের ফলাফল নিজ নিজ অবস্থান থেকে আলাদাভাবে তুলে ধরতে পারে দেশগুলো।
তথ্যসূত্র: আল জাজিরা, বিবিসি
বিজ্ঞাপন








