Logo

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফরিস

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬, ২২:২৮
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফরিস
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের স্পিকার পদে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেয়েছেন হাকিম জেফরিস। বুধবার (১৮ নভেম্বর) দলীয় ভোটাভুটিতে মনোনীত হওয়ার মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে স্পিকারের দায়িত্ব নেওয়ার পথে রয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, রুদ্ধদ্বার ভোটাভুটিতে মোট ২৬৫টি ভোটের মধ্যে ২৫২টি পেয়েছেন হাকিম জেফরিস। বর্তমানে তিনি নিউইয়র্ক থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য। আগামী জানুয়ারিতে তাঁর স্পিকারের দায়িত্ব শুরু হওয়ার কথা রয়েছে।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। আগামী জানুয়ারিতে নতুন প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করবেন। একই সময়ে স্পিকার হিসেবেও দায়িত্ব নেবেন হাকিম জেফরিস।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় স্পিকারের পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে প্রথমে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করেন। ভাইস প্রেসিডেন্টও দায়িত্ব পালনে অক্ষম হলে উত্তরাধিকার ধারাবাহিকতা অনুযায়ী স্পিকারের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার সুযোগ রয়েছে। তবে দেশটির ইতিহাসে এখন পর্যন্ত এমন ঘটনা ঘটেনি।

এর আগে ১৮৩৫ থেকে ১৮৩৯ সাল পর্যন্ত প্রতিনিধি পরিষদের স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন জেমস কে পোল্ক। পরবর্তী সময়ে নির্বাচনের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এদিকে স্পিকারের দায়িত্ব গ্রহণের পর হাকিম জেফরিস ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করতে পারেন বলে আলোচনা রয়েছে। ফলে নতুন নেতৃত্বে কংগ্রেসে ডেমোক্র্যাট ও ট্রাম্প প্রশাসনের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন বাড়ার বিষয়টিও আলোচনায় আসছে।

বিজ্ঞাপন

সূত্র: ডয়েচে ভেলে

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD