Logo

ডাকাতি শেষে বলল ‘ছবির শুটিং,আমরা আবার ফিরে আসব’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬, ১৯:৩৮
ডাকাতি শেষে বলল ‘ছবির শুটিং,আমরা আবার ফিরে আসব’
ছবি: সংগৃহীত

ভারতের বিহার রাজ্যের পূর্ব চম্পারণ জেলায় একটি স্বর্ণের দোকানে দিনে-দুপুরে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে। তিনটি মোটরসাইকেলে করে আসা আট ডাকাত দোকান থেকে প্রায় ৩০ থেকে ৪০ কোটি রুপি মূল্যের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) দোকানে ঢুকেই অস্ত্রের ভয় দেখিয়ে কর্মী ও ক্রেতাদের জিম্মি করে ডাকাতরা। এরপর সবার হাত বেঁধে মোবাইল ফোন কেড়ে নেয় তারা। পরে সবাইকে এক জায়গায় আটকে রেখে দোকানের শোকেস থেকে স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

স্বর্ণালঙ্কার নেওয়ার সময় দুজনকে মাথায় আঘাত করে ডাকাতরা। দোকানে উপস্থিত এক নারীর ভাষ্য, ডাকাতি শেষে বের হওয়ার সময় তারা বলে যায়, ‘আমরা আবার ফিরে আসব। এটি একটি ছবি।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দোকানটিতে যান। এ সময় কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি ডাকাতির ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ।

প্রাথমিক হিসাবে, ডাকাতরা ৩০ থেকে ৪০ কোটি রুপি মূল্যের স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হচ্ছে।

এই ডাকাতির ঘটনাকে বিহারের বেতিয়া শহরের ইতিহাসে সবচেয়ে বড় ডাকাতি হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD