ইরানের কেশম দ্বীপে আইআরজিসির ক্ষেপণাস্ত্র কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের কেশম দ্বীপে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
বিজ্ঞাপন
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, মার্কিন সেনাদের ওপর আইআরজিসির ‘আগ্রাসনের’ জবাবে আত্মরক্ষার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। হামলায় ‘নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র’ ব্যবহার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে, একই দিনে সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের তীব্রতায় শহরের বিভিন্ন এলাকার বাড়িঘর কেঁপে ওঠে। অন্যদিকে, ইয়েমেনের হুথিদের ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
বিজ্ঞাপন
সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের সামরিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো ও তেল স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার মধ্যে নতুন করে এই বিস্ফোরণের ঘটনা ঘটল।
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা রিয়াদে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) বিস্ফোরণের আগে আকাশপথে হামলার আশঙ্কা জানিয়ে মোবাইল ফোনে প্রচলিত কোনো সতর্কবার্তা পাঠানো হয়নি।
রিয়াদের উত্তরাঞ্চলের এক বাসিন্দা বিস্ফোরণের ভয়াবহতা তুলে ধরে বলেন, শব্দটি ছিল অত্যন্ত বিকট। কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই এমন বিস্ফোরণের শব্দ শোনা খুবই আতঙ্কের।
বিজ্ঞাপন
সূত্র: আল জাজিরা








