হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর অভিজাত এই শাখা।
বিজ্ঞাপন
শনিবার (২১ নভেম্বর) ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরআইবি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালিতে মোট ৫৮টি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটির গতিপথ শনাক্ত করে সেটিকে আটকে ধ্বংস করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিকসের তৈরি অত্যাধুনিক চালকবিহীন সামরিক বিমান। দীর্ঘ সময় আকাশে অবস্থান এবং দূরপাল্লায় অভিযান পরিচালনার সক্ষমতার কারণে এটি মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত।
নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনায় ড্রোনটি ব্যবহার করা হয়। সামরিক অভিযানে এর বহুমুখী সক্ষমতা রয়েছে।
সূত্র: আলজাজিরা।








