Logo

ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর, ২০২৬, ১৭:৪৭
ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কি
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, পুতিনকে কী নামে ডাকা হবে, সেটি ট্রাম্পের ব্যক্তিগত বিষয়। তবে ইউক্রেনের মানুষের কাছে তিনি শত্রু ও খুনি।

বিজ্ঞাপন

চীনে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্পের মন্তব্য নিয়ে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন। তাঁর মতে, দিনরাত মানুষ হত্যার কারণে বিশ্বের অধিকাংশ মানুষের কাছেই পুতিন একজন খুনি। তাঁকে ‘বন্ধু’ হিসেবে আখ্যা দিলে রুশ প্রেসিডেন্টের ওপর যথেষ্ট চাপ তৈরি হয় না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫২ জন। এ ছাড়া খারকিভে ১১ জন এবং রিভনে একজন আহত হয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার কিয়েভসহ ইউক্রেনের পশ্চিমাঞ্চলে শতাধিক ক্ষেপণাস্ত্র ও চার শতাধিক ড্রোন দিয়ে হামলা চালায় রাশিয়া। এতে অন্তত নয়জন নিহত হন। জেলেনস্কি এ হামলাকে চলতি বছরের সবচেয়ে বড় রুশ আক্রমণ বলে উল্লেখ করেছেন।

শুক্রবার ট্রাম্প দাবি করেন, পুতিন যুদ্ধের অবসান চান এবং রুশ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সুসম্পর্ক ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে, শুক্রবার ভোরে রাশিয়ার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ তিনটি বস্তু পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে বলে অভিযোগ করেছে ওয়ারশ। ঘটনাটিকে মস্কোর ‘উসকানি’ হিসেবে বর্ণনা করেছে দেশটি। এর পরিপ্রেক্ষিতে ন্যাটো যুদ্ধবিমান মোতায়েন করা হয়। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD