Logo

বিষাক্ত মদ পান, ভারতে ২ দিনে ১৫ জনের মৃত্যু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর, ২০২৬, ১৩:৪২
বিষাক্ত মদ পান, ভারতে ২ দিনে ১৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের চান্দেল জেলায় বিষাক্ত বা ভেজাল মদ পান করে দুই দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮০ জন।

বিজ্ঞাপন

জেলা পুলিশ সুপারের দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে কেউ নিজ বাড়িতে, কেউ হাসপাতালে নেওয়ার পথে এবং বাকিরা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঘটনার পর জনস্বাস্থ্য সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জারি করা নির্দেশনায় চান্দেলের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি মদ কিংবা সন্দেহজনক উৎসের যেকোনো অ্যালকোহলযুক্ত পানীয় পান থেকে বিরত থাকতে বলা হয়েছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত এলাকায় পাওয়া পানীয়ের বিষয়ে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রশাসনের নির্দেশনায় আরও বলা হয়েছে, অ্যালকোহল পানের পর কারও বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচান্দ সিং ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন। এ ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করতে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ইম্ফল থেকে চান্দেল জেলায় প্রয়োজনীয় ওষুধসহ জেনারেল মেডিসিন বিশেষজ্ঞদের একটি চিকিৎসক দল পাঠানো হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

সূত্র: ইন্ডিয়া টুডে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD