বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে মন্তব্য করতে আগ্রহী নয় নয়াদিল্লি। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ অবস্থান জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বিজ্ঞাপন
ব্রিফিংয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরে রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং একই সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাই আমাদের ধারাবাহিক অবস্থান। আমাদের অভিন্ন ইতিহাস, ত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে এ সম্পর্ক প্রতিষ্ঠিত।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সাম্প্রতিক কিছু মন্তব্যের বিষয়ে সাংবাদিকেরা ভারতের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি মন্তব্য না করার অবস্থান পুনর্ব্যক্ত হয়েছে। পাশাপাশি দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে ইতিবাচক এবং গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহও জানিয়েছে নয়াদিল্লি।








