ইমরান খানের অবিলম্বে মুক্তি চাইলেন জাতিসংঘের মানবাধিকারপ্রধান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তি দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। একই সঙ্গে কারাগারে তাঁর যথাযথ চিকিৎসা ও মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন।
বিজ্ঞাপন
সম্প্রতি সিএনএনের সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ফলকার টুর্ক। তিনি বলেন, ইমরান খানকে মুক্তি দেওয়া এবং তাঁর সঙ্গে যথাযথ আচরণ করা প্রয়োজন। একই সঙ্গে রাজনৈতিক উত্তেজনা প্রশমনে উদ্যোগ নেওয়া উচিত।
জাতিসংঘের এই কর্মকর্তা মনে করেন, ইমরান খানকে মুক্তি দেওয়া হলে পাকিস্তানের সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তেজনা কমাতে তা আস্থার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইমরান খান। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।
এদিকে মানবিক বিবেচনায় ইমরান খানের মুক্তির বিষয়টি শ্রীলঙ্কার সংসদেও আলোচনায় এসেছে। তবে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে কিংবা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়তে পারে—এমন কোনো আলোচনায় জড়াতে চায় না শ্রীলঙ্কা সরকার। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমাচন্দ্র এ অবস্থানের কথা জানিয়েছেন।
সূত্র: নিউজওয়ার, টাইমস অফ ইন্ডিয়া
বিজ্ঞাপন








