Logo

ডেমোক্রেটিক পার্টির সাফল্য ইউক্রেনের জন্য আরও সহায়তা বয়ে আনবে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ নভেম্বর, ২০২৬, ১৮:১৮
ডেমোক্রেটিক পার্টির সাফল্য ইউক্রেনের জন্য আরও সহায়তা বয়ে আনবে
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সাফল্য ইউক্রেনের জন্য নতুন আশার সঞ্চার করেছে। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ওয়াশিংটনের কাছ থেকে আরও সামরিক ও আর্থিক সহায়তা পাওয়ার প্রত্যাশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর বিশ্বাস, মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় কিয়েভের প্রতি যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়তে পারে।

বিজ্ঞাপন

জার্মান টেলিভিশন চ্যানেল জেডডিএফকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আশাবাদ প্রকাশ করেন জেলেনস্কি। সাক্ষাৎকারটি সম্প্রচারের আগেই তাঁর বক্তব্যের জার্মান ভাষায় অনূদিত অংশ প্রকাশ করে সংবাদমাধ্যমটি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘রিপাবলিকানদের প্রতিও আমি কৃতজ্ঞ। তবে ডেমোক্র্যাটরা ইউক্রেনকে সমর্থন এবং সহায়তা দেওয়ার বিষয়ে খুব স্পষ্টভাবে কথা বলেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সম্পর্ক পুনর্গঠনের কথাও বলছেন। তাই আশা করছি, ক্ষমতার ভারসাম্য তৈরি হবে এবং আমরা আরও বেশি সহায়তা পাবো।’

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের দীর্ঘদিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। অস্ত্র, অর্থ ও অন্যান্য সহায়তার মাধ্যমে ওয়াশিংটন কিয়েভের অন্যতম প্রধান আন্তর্জাতিক অংশীদার হিসেবে কাজ করছে।

জেলেনস্কির ধারণা, যুক্তরাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত সহায়তা পেলে যুদ্ধের ময়দানে ইউক্রেনের অবস্থান আরও শক্তিশালী হবে। একই সঙ্গে ওয়াশিংটনের এই সহযোগিতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপরও চাপ সৃষ্টি করতে পারে।

বিজ্ঞাপন

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD