Logo

পবিত্র মদিনা লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ নভেম্বর, ২০২৬, ১৬:৫৯
পবিত্র মদিনা লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মদিনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তবে আকাশেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই আকাশে ধ্বংস করা হয়েছে।

তবে ক্ষেপণাস্ত্রটির নির্দিষ্ট লক্ষ্যবস্তু কোথায় ছিল, তা স্পষ্ট করেনি সামরিক জোট। একই সঙ্গে আকাশে এটি ধ্বংস করার ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে সৌদি জোটের এই দাবির বিষয়ে হুথি বিদ্রোহীদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

বিজ্ঞাপন

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুথিদের সংঘাত সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়েছে। এর আগে বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনা ঘটে।

উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির বিস্তীর্ণ এলাকা দখলে নেয় হুথি বিদ্রোহীরা। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের মার্চ থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন আঞ্চলিক জোট।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD