একদিনে ইয়েমেন বাহিনীর ৯৫১ হামলা, হতাহত ৩৩২ হুথি যোদ্ধা

ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথি বিদ্রোহীদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ৯৫১টি সামরিক অভিযান পরিচালনা করেছে। ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর আওতায় পরিচালিত এসব অভিযানে হুথিদের মাঠপর্যায়ের কমান্ডার ও যোদ্ধাসহ ৩৩২ জন নিহত অথবা যুদ্ধের সক্ষমতা হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানান ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র মাজিদ আল-নুজাইলি। তাঁর দাবি, অভিযানের মাধ্যমে হুথি বিদ্রোহীদের সামরিক অবস্থান ও সক্ষমতায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন
•
বিজ্ঞাপন
অভিযানের ফলে প্রতিপক্ষের সামরিক সক্ষমতা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। সেনাবাহিনীর তথ্যানুযায়ী, বিভিন্ন রণক্ষেত্রে বিদ্রোহীদের ৫৬টি সামরিক যান, ভারি সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
তবে এসব হামলা, হতাহতের সংখ্যা এবং সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির বিষয়ে হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো বক্তব্য বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: মিডল ইস্ট আই








