মক্কায় ড্রোন ধ্বংসের দাবি সৌদির, নির্লজ্জ মিথ্যাচার বলল হুথিরা

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা লক্ষ্য করে ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর ছোড়া একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে মক্কাকে লক্ষ্য করে ড্রোন পাঠানোর অভিযোগকে ‘বড় ধরনের ও নির্লজ্জ মিথ্যাচার’ বলে প্রত্যাখ্যান করেছে হুথিরা।
বিজ্ঞাপন
শুক্রবার (৩০ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন মক্কা অঞ্চলে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের ছোড়া একটি ড্রোন মক্কা অঞ্চলে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে সৌদি জোটের এ দাবি অস্বীকার করেছেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি অভিযোগটিকে ‘বড় ধরনের ও নির্লজ্জ মিথ্যাচার’ বলে আখ্যা দিয়েছেন।
বিজ্ঞাপন
এর আগেও মক্কা অঞ্চলে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্তের দাবি করেছিল সৌদি আরব। তবে প্রতিবারই পবিত্র নগরীকে লক্ষ্য করে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী।
সূত্র: এনডিটিভি








