Logo

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৬, ১৫:৩৭
পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে গরু জবাই করা হলে কঠোর অবস্থান নেওয়ার হুমকি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠানো এবং হিন্দু শরণার্থীদের সংশোধিত নাগরিকত্ব বিধানের আওতায় নাগরিকত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রায়গঞ্জে এক জনসভায় শুভেন্দু বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গরু পবিত্র। তাই গরুর কোনো ক্ষতি করা উচিত নয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, “গোমাতার বিরুদ্ধে যেন কেউ হাত না তোলে। কারও গোমাতার ক্ষতি করা উচিত নয়। আমি স্পষ্ট করে বলছি, যদি এমনটা হয়, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।”

এ ছাড়া সীমান্ত এলাকায় কোনো অবৈধ মাদ্রাসা থাকতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন শুভেন্দু। তাঁর ভাষ্য, “সীমান্ত এলাকায় কোনো অবৈধ মাদ্রাসা থাকা যাবে না, যাতে কোনো জাতীয়তাবিরোধী কার্যক্রম না হতে পারে।”

বিজ্ঞাপন

সূত্র: টাইমস অব ইসরায়েল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD