গরু জবাই করায় ভারতে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

গরু জবাইয়ের অভিযোগে ভারতের গুজরাটের গান্ধীনগরের কলোল জেলা আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে তিন লাখ রুপি করে জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার সময় আদালতের বিচারক গরুকে ‘বিশ্বমাতা’ হিসেবে অভিহিত করেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, গত সোমবার রায় ঘোষণার সময় বিচারক সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ মনুস্মৃতি থেকে শ্লোক পড়ে শোনান। সেখানে গরুকে বিশ্বমাতা এবং বিশ্বের কল্যাণের প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তি গান্ধীনগরের জামলা গ্রামে গরু জবাই করেছিলেন বলে অভিযোগ। ২০২৪ সালের আগস্টে তাদের ২৭৭ কেজি গরুর মাংসসহ গ্রেপ্তার করে পুলিশ।
বিজ্ঞাপন
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জামলা গ্রামের ধাঙ্কিনশের একটি বসতবাড়িতে গরুর মাংস রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে ধারালো ছুরি, মাংস মাপার পাল্লা এবং একাধিক পরিবহনযান উদ্ধার করা হয়। বাড়িটিতে জীবিত গরুও পাওয়া যায়। সেগুলোকে পরে স্থানীয় একটি গরু আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ওয়াসিম সাহাবুদ্দিন বাবু কুরাইশি, মোহাম্মদ রফিক মোহাম্মদ হানিফ আলীভাই কুরাইশি এবং আশফাক ওরফে সালমান আল্লারখা আব্দুল বেহলিম। গুজরাটের প্রাণী সংরক্ষণ আইনের আওতায় তাদের এ সাজা দেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি








