হঠাৎ একসঙ্গে ডজনখানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া পূর্ব সাগরে প্রায় এক ডজন স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির সামরিক বাহিনীর বরাতে এ তথ্য প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
বিজ্ঞাপন
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের বরাতে সিউলভিত্তিক সংবাদমাধ্যম ইয়োনহাপ জানিয়েছে, উত্তর কোরিয়ার উনসান অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। এগুলোর অতিক্রান্ত দূরত্বসহ অন্যান্য বিস্তারিত তথ্য বিশ্লেষণ করছে দক্ষিণ কোরিয়ার সামরিক কর্তৃপক্ষ।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, সম্ভাব্য নতুন উৎক্ষেপণের বিষয়ে সতর্ক থাকতে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসংক্রান্ত তথ্য বিনিময়ের মাধ্যমে প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রাখা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পিয়ংইয়ং থেকে এমন একটি বস্তু নিক্ষেপ করা হয়েছে, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে। টোকিওভিত্তিক কিয়োদো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের কোস্ট গার্ড জাহাজগুলোকে পরবর্তী তথ্যের দিকে নজর রাখতে এবং সমুদ্রে কোনো পতিত বস্তুর কাছে না যাওয়ার নির্দেশনা দিয়েছে।
বিজ্ঞাপন
এর আগে চলতি মাসের শুরুতে পিয়ংইয়ং অঞ্চল থেকে পূর্ব সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়া।
সূত্র: আনাদোলু এজেন্সি








