Logo

ইসরায়েলে ভোট গণনা প্রায় শেষ, প্রধানমন্ত্রী কে হচ্ছেন এখনও অনিশ্চিত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৬, ১৫:২৭
ইসরায়েলে ভোট গণনা প্রায় শেষ, প্রধানমন্ত্রী কে হচ্ছেন এখনও অনিশ্চিত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হলেও পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা এখনও নিশ্চিত নয়। বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫০ শতাংশের বেশি ভোট পেলেও জটিল রাজনৈতিক সমীকরণে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটও প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন।

বিজ্ঞাপন

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে ইসরায়েলে আবারও নির্বাচন আয়োজন করতে হতে পারে। সে ক্ষেত্রে নেতানিয়াহু অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। এই পদের জন্য নির্দিষ্ট কোনো মেয়াদ নেই।

ইসরায়েলের সাংবিধানিক নিয়ম অনুযায়ী, নির্বাচনের পর দল বা জোটের নেতারা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। সেখানে সরকারপ্রধান হিসেবে কাকে মনোনীত করা হবে, তা নির্ধারণ করা হয়। এরপর সম্ভাব্য প্রধানমন্ত্রীকে সরকার গঠনের জন্য ৪২ দিন সময় দেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দল বা জোটের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব না হলে নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের আয়োজনের বিধান রয়েছে। গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট সরকার গঠনে একমত হতে না পারলে পরবর্তী নির্বাচন পর্যন্ত নেতানিয়াহুই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

তবে নতুন নির্বাচন আয়োজনের সম্ভাবনা তুলনামূলক কম বলে মনে করা হচ্ছে। নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালেও ইহুদি ভোটারদের কাছ থেকে পাওয়া জোরালো সমর্থন তাকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনা কমিয়ে দিয়েছে।

বুধবার পর্যন্ত প্রায় ৮৬ শতাংশ ভোট গণনার পর ইসরায়েলের তিনটি প্রধান সম্প্রচারমাধ্যমের পূর্বাভাসে বলা হয়েছে, নেতানিয়াহুর ডানপন্থি, অতি-ডানপন্থি ও অতি-অর্থোডক্স দলগুলোর জোট ১২০ আসনের নেসেটে ৫৩টি আসন পেতে পারে। অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের সম্ভাব্য আসনসংখ্যা ৪৮।

আরব ইসরায়েলিদের প্রতিনিধিত্বকারী দলগুলো ১৯টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা তাদের জন্য রেকর্ড। এই দলগুলোর উল্লেখযোগ্য সমর্থন ছাড়া আইজেনকোটের সরকার গঠনের বাস্তবসম্মত কোনো পথ নেই। তবে ইহুদি রাজনৈতিক নেতাদের অনেকে আরব ইসরায়েলি দলগুলোর সমর্থন নেওয়ার বিরোধিতা করেছেন।

বিজ্ঞাপন

ভোট গণনা শেষ না হওয়ায় ফলাফলে পরিবর্তন আসতে পারে। তবে কেন্দ্র-বাম থেকে কট্টর ডানপন্থি দলগুলোর সমন্বয়ে গঠিত নেতানিয়াহুবিরোধী আইজেনকোটের জোট নির্বাচনের আগে জরিপে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছিল, তা বাস্তবে প্রতিফলিত হয়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সরকার গঠনের আলোচনা চলাকালে এবং সম্ভবত আগামী বছরের পরবর্তী নির্বাচন পর্যন্ত নেতানিয়াহু অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। অন্তর্বর্তী সরকারের ওপর কিছু সীমাবদ্ধতা থাকলেও বিশেষজ্ঞদের মতে, এমন সরকারের হাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট ক্ষমতা থাকে। ফলে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হলেও ইরানের সঙ্গে যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ে তার সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের গবেষক গাই লুরি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের আনুষ্ঠানিক ক্ষমতা পূর্ণাঙ্গ সরকারের মতোই। তবে এমন সরকারের ওপর ‘সংযম প্রদর্শনের দায়িত্ব’ থাকে এবং কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা সীমিত হয়।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স, আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD