Logo

নেতানিয়াহুর দলের অভিযোগ খারিজ, আরব দলগুলোর পাশে ইসরায়েলি পুলিশ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৬, ১৪:২৭
নেতানিয়াহুর দলের অভিযোগ খারিজ, আরব দলগুলোর পাশে ইসরায়েলি পুলিশ
ছবি: সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট কারচুপি ও নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছিল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি। তবে দলটির সেই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পায়নি ইসরায়েলি পুলিশ। তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযোগটি খারিজ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন

একাধিক হিব্রুভাষী সংবাদমাধ্যমকে ইসরায়েলি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের নির্বাচনে অনিয়মের ঘটনা ছিল খুবই সীমিত। আগের নির্বাচনগুলোর তুলনায় এবার অনিয়মের সংখ্যা আরও কম।

আরব দলগুলোর বিরুদ্ধে লিকুদ পার্টির অভিযোগ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তারা বলেন, “এটি বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যে এমন দাবির পক্ষে তদন্তমূলক কিংবা গোয়েন্দাভিত্তিক কোনো তথ্য প্রমাণ আমরা এখনও পাইনি।”

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে ইসরায়েলি আরব দলগুলো উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। নেসেটের ১২০টি আসনের মধ্যে রেকর্ড ১৯টি আসনে জয় পেয়েছে তারা। এর আগে কোনো নির্বাচনে আরব দলগুলো এত বেশি আসনে জয়ী হয়নি।

বিজ্ঞাপন

আরব দলগুলোর এই উত্থানকে ইতিবাচকভাবে নেয়নি নেতানিয়াহুর লিকুদ পার্টি। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২৮ ফেব্রুয়ারি দলটির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সেখানে বলা হয়, “ইসরায়েলের নির্বাচন আরব দলগুলো হাতে চুরি হয়েছে—যারা সন্ত্রাসবাদকে সমর্থন দেয় এবং গুরুতর দুর্নীতি, হুমকি, সহিংসতা, মিথ্যাবাদের মাধ্যমে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে নির্মূল করতে চায়। তারা নিষিদ্ধ সফটওয়্যার ব্যবহার করে ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ করেছে। আমরা এসবের প্রমাণ কর্তৃপক্ষকে প্রদান করছি।”

তবে পুলিশের বক্তব্য অনুযায়ী, এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো তদন্তমূলক বা গোয়েন্দাভিত্তিক প্রমাণ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

নির্বাচনে গৃহীত ভোটের প্রায় সবই গণনা করা হয়েছে। চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, নেসেটের ১২০টি আসনের মধ্যে ৫৩টি পেয়েছে লিকুদ পার্টি ও তার নেতৃত্বাধীন জোট। অন্যদিকে, গাদি আইজেনকোটের রাজনৈতিক দল ইয়াশার ও তার নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৮টি আসন।

ফলে কোনো পক্ষই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ইসরায়েলে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন।

এমন পরিস্থিতিতে সরকার গঠনের জন্য দুই জোটের যেকোনো একটিকে আরব দলগুলোর সমর্থন নিতে হতে পারে। ফলে নির্বাচনে রেকর্ড আসন পাওয়া আরব দলগুলো সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

সূত্র: টাইমস অব ইসরায়েল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD