হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান

হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন আটক করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। ইরানি বার্তা সংস্থা ইরনা বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
বিপ্লবী গার্ডের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের যোদ্ধারা হরমুজের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এমকিউএম-১৭০ স্পাই ড্রোন নিরাপদে মাটিতে নামিয়ে এনেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ড্রোনটির লক্ষ্য ছিল পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ড্রোন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বিপ্লবী গার্ডের নৌ বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন, এটি পারস্য উপসাগরের কোনো একটি দেশের উপকূল থেকে উড্ডয়ন করেছিল বলে দাবি করেছে ইরান।
বিজ্ঞাপন
এর আগে দেশটির বিপ্লবী গার্ড একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার তথ্য জানিয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় বিপ্লবী গার্ড। এরপর থেকে এ পথে জ্বালানিবাহী জাহাজের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
ইরান নতুন করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের দেওয়া শর্তগুলো পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না।
সূত্র: আলজাজিরা








