Logo

নেতানিয়াহুর পতন ঘটাতে সহায়তার ঘোষণা আরব দলগুলোর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৬, ১৮:৩৬
নেতানিয়াহুর পতন ঘটাতে সহায়তার ঘোষণা আরব দলগুলোর
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের পতন ঘটিয়ে বিকল্প সরকার গঠনে রাজনৈতিক সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে ইসরায়েলি আরব দল জয়েন্ট লিস্ট। দলটির দাবি, নতুন সরকার গঠিত হলে তা বর্তমান সরকারের বর্ণবাদী নীতিতে প্রকৃত পরিবর্তন আনতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে জয়েন্ট লিস্ট জানায়, “আমাদের জনগণ এ মুহূর্তের গুরুত্ব সম্পর্কে জানে এবং তারা ঝাঁকে ঝাঁকে ভোট দিতে গিয়েছিলেন। জয়েন্ট লিস্ট তার সর্বশক্তি দিয়ে নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে কাজ করবে। নেতানিয়াহুর একটি বিকল্প সরকার তৈরিতে আমরা রাজনৈতিক সহায়তা করতে প্রস্তুত। যে সরকার সত্যিকারের বিকল্প হবে এবং বর্তমান সরকারের বর্ণবাদী নীতিতে প্রকৃত পরিবর্তন আনবে।”

এর আগে জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন চ্যানেল-১৩-কে বলেছিলেন, “যারাই নেতানিয়াহুর রক্তপাতের সরকারের সত্যিকারের বিকল্প চায়, তাদের আমাদের সঙ্গে কথা বলতে হবে। সেই পথ খুলতে হবে, যার আকাঙ্ক্ষা ইসরায়েলি জনগণ করছে।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মোট আসন ১২০টি। এর মধ্যে দুই আরব দল জয়েন্ট লিস্ট ও রা’ম মিলিয়ে ১৯টি আসন পেতে যাচ্ছে। ফলে তাদের সমর্থন ছাড়া নতুন সরকার গঠনের প্রক্রিয়া কঠিন হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

নেতানিয়াহুর বিরোধী ইহুদি দলগুলো সরকার গঠন করতে চাইলে আরব দলগুলোর সঙ্গে জোট করতে হবে। অন্যথায় তাদের নেতানিয়াহুর সঙ্গে সমঝোতায় যেতে হবে। এসব পথের কোনোটিই সম্ভব না হলে ইসরায়েলে নতুন করে নির্বাচন আয়োজন করতে হতে পারে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD