আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনে রাজি নন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে দলগুলোর ভালো ফলের পরও তাদের সঙ্গে সরকার গঠন না করার অবস্থান জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু লিখেছেন, আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সরকার গঠন করা নিষিদ্ধ।
নেতানিয়াহুর দল লিকুদ পার্টি অভিযোগ করেছে, আরব নেতৃত্বাধীন দলগুলো নির্বাচন ‘চুরি’ করেছে। এবারের নির্বাচনে নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এ অভিযোগ তোলে দলটি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে ২০২৬ সালের ইসরায়েলি পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের পরও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। দেশটির ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। তবে কোনো পক্ষই এককভাবে এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে নতুন সরকার গঠন নিয়ে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস ধরে রাজনৈতিক আলোচনা চলতে পারে।
বিজ্ঞাপন
নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি ও উগ্র ডানপন্থি জোট পেয়েছে ৫৩টি আসন। তাঁর দল লিকুদ পার্টি ২৭টি আসন নিয়ে পার্লামেন্টের বৃহত্তম দল হয়েছে। অন্যদিকে মধ্যপন্থি গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন।
চূড়ান্ত ফলাফলে আরব দল রা’আম ও জয়েন্ট লিস্টের গুরুত্বও বেড়েছে। দল দুটি সম্মিলিতভাবে ১৯টি আসন পেয়েছে। সরকার গঠনের সমীকরণে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সূত্র: আল-জাজিরা








