Logo

ভারতের উত্তরাখণ্ডে ছয় আরোহী নিয়ে নিখোঁজ হেলিকপ্টার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৬, ১৬:৪২
ভারতের উত্তরাখণ্ডে ছয় আরোহী নিয়ে নিখোঁজ হেলিকপ্টার
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডের জশিমঠ-বদ্রিনাথ রুটে পাইলটসহ ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। চামোলি জেলার হাতি পর্বত এলাকায় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ওই সময় এলাকায় তুষারপাত হচ্ছিল।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে বদ্রিনাথ থেকে যাত্রা শুরু করে হেলিকপ্টারটি। এরপর হাতি পর্বত এলাকায় পৌঁছানোর পর সেটি নিখোঁজ হয়ে যায়।

হেলিকপ্টারটির সন্ধানে সেনাবাহিনী ও রাজ্যের উদ্ধারকারী দল অভিযান শুরু করেছে। উদ্ধার তৎপরতায় পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সদস্যরাও অংশ নিচ্ছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাজ্যের কর্মকর্তা চন্দ্রশেখর বিশ্বনাথ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, “হ্যাঁ, সেখানে বিধ্বস্তের ঘটনার সম্ভাবনা আছে। সেনাবাহিনী, আমাদের রাজ্যের উদ্ধারকারী দল, পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের দল সেখানে যাচ্ছে। আমিও ঘটনাস্থলে যাচ্ছি।”

বিজ্ঞাপন

বদ্রিনাথ উত্তরাখণ্ডের চামোলি জেলার একটি গুরুত্বপূর্ণ ও পরিচিত তীর্থস্থান।

এর আগে গত বছরের জুনে কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীতে যাওয়ার পথে একটি হেলিকপ্টার জঙ্গলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় প্রাণ হারান সাতজন।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD