Logo

ভারতে নিখোঁজ সেই হেলিকপ্টার বিধ্বস্ত, ছিলেন ছয় আরোহী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৬, ১৭:১৬
ভারতে নিখোঁজ সেই হেলিকপ্টার বিধ্বস্ত, ছিলেন ছয় আরোহী
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডের বদ্রিনাথ থেকে উড্ডয়ন করা ছয় আরোহীসহ একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। পাইলটসহ ছয়জন থাকা হেলিকপ্টারটি প্রথমে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলেও পরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। হেলিকপ্টারটি পরিচালনা করছিল একটি বেসরকারি প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে জশিমঠের কাছে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান।

কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর জানান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তবে দুর্ঘটনায় আরোহীদের কেউ বেঁচে আছেন কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানাননি তিনি।

এক্সে দেওয়া পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “জশিমঠের চিয়েন গ্রামের কাছে আমরা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দুঃখজনক তথ্য পেয়েছি। সেখানে যৌথ উদ্ধার অভিযান চালানো হচ্ছে।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “গুরুতর আহতদের উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমি হেলিকপ্টারের যাত্রীদের মঙ্গলজনক ফিরে আসার জন্য প্রার্থনা করছি।”

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি বদ্রিনাথ থেকে দেহরাদুনের উদ্দেশে যাচ্ছিল। এটি নিখোঁজ হওয়ার সময় ওই এলাকায় তুষারপাত হচ্ছিল।

এর আগে গত বছরের জুনে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীতে যাওয়ার পথে একটি হেলিকপ্টার জঙ্গলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় প্রাণ হারান সাতজন।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD