মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য আটলান্টা। আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে নির্বাচনের ফল প্রকাশের আগেই হামলা শুরু হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
বিজ্ঞাপন
সোমবার (২ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক উপদেষ্টা মনে করছেন, নির্বাচন শেষ হওয়ার পরপরই ইরানে হামলা চালানো হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে ইরানে প্রথম হামলার সময় ট্রাম্পকে বলা হয়েছিল, মধ্যবর্তী নির্বাচনের অনেক আগেই সামরিক অভিযান শেষ হয়ে যাবে। কিন্তু তা না হওয়ায় এখন অভিযান শেষ না হওয়ার কারণ নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। এ পরিস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ কিংবা সেনাপ্রধান জেনারেল ডেন কেইনের মধ্যে কাউকে ব্যর্থতার জন্য দায়ী করতে পারেন ট্রাম্প।
একটি সূত্র দ্য আটলান্টাকে জানিয়েছে, হোয়াইট হাউসে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের জনপ্রিয়তা কমেছে। সূত্রটির দাবি, ইরানে সামরিক অভিযান নিয়ে প্রত্যাশার চেয়ে বেশি সাফল্যের কথা তুলে ধরেছিলেন হেগসেথ। একই সঙ্গে তিনি ট্রাম্পকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সূত্রটি বলেন, “প্রেসিডেন্ট যা শুনতে পছন্দ করেন হেগসেথ সেটি বলতে বেশ পটু।”
তবে ট্রাম্প সোমবার এক জনসভায় বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ হয়তো খুব শিগগিরই শেষ হতে পারে।
এদিকে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে স্বল্প সময়ের কিন্তু অত্যন্ত তীব্র হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ইরান হুঁশিয়ারি দিয়েছে, নতুন করে যুদ্ধ শুরু হলে কখন তা শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে তেহরান।
বিজ্ঞাপন
ইরানের বক্তব্যের অর্থ, যুক্তরাষ্ট্র একতরফাভাবে হামলা বন্ধ করে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করতে পারবে না।
সূত্র: দ্য আটলান্টা








