Logo

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, নির্ধারিত হবে কংগ্রেসের নিয়ন্ত্রণ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ নভেম্বর, ২০২৬, ২১:৩৫
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, নির্ধারিত হবে কংগ্রেসের নিয়ন্ত্রণ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারণে মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন। ভোটে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৫টি আসনের পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে প্রার্থী বাছাই করবেন ভোটাররা।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের মাঝপথে অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। ফলে ভোটের ফলাফল তাঁর প্রশাসনের আগামী দুই বছরের রাজনৈতিক গতিপথেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

দীর্ঘ নির্বাচনি প্রচার ও নানা প্রস্তুতির পর মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নির্ধারণে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

দেশজুড়ে ভোটগ্রহণের সময় ও কেন্দ্র পরিচালনার নিয়ম নির্ধারণ করবে সংশ্লিষ্ট অঙ্গরাজ্য এবং স্থানীয় কর্তৃপক্ষ। নিউইয়র্কে নির্বাচনের দিন স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটকেন্দ্র খোলা থাকবে।

বিজ্ঞাপন

ভোটের দিন আসার আগেই বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যাপক আগাম ভোট পড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী, ৫ কোটির বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের একই সময়ের তুলনায় এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রগুলো বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হবে ভোট গণনা। এ প্রক্রিয়ার ওপর থাকবে কঠোর নজরদারি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রাথমিক নির্বাচনি ফলাফলের আভাস পাওয়া যেতে পারে ইন্ডিয়ানা ও কেনটাকিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর। সময় অঞ্চলের পার্থক্যের কারণে এরপর পর্যায়ক্রমে অন্যান্য অঙ্গরাজ্যের ফল প্রকাশ হতে শুরু করবে।

বিজ্ঞাপন

তবে সব ভোট গণনা শেষ হওয়ার আগেই বিভিন্ন সংবাদমাধ্যম তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ করে কিছু প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করতে পারে। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি এবং বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD