Logo

প্রতিবেশীদের সঙ্গে শত্রুতা নেই, তবে হামলার জবাব দেবে ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ নভেম্বর, ২০২৬, ১৬:৫৫
প্রতিবেশীদের সঙ্গে শত্রুতা নেই, তবে হামলার জবাব দেবে ইরান
ছবি: সংগৃহীত

আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কোনো শত্রুতা নেই বলে জানিয়েছে তেহরান। তবে কিছু দেশ ইরানের বিরুদ্ধে কর্মকাণ্ডে জড়িত হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় তাদের ভূখণ্ডে পাল্টা হামলা চালাতে হয়েছে বলে দাবি করেছে দেশটি। ইরানের বক্তব্য, প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদের ভূখণ্ড ব্যবহার করে শত্রুপক্ষকে হামলার সুযোগ দিলে তেহরান নীরব থাকবে না।

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ বিষয়ে বলেন, “কিছু নির্দিষ্ট দেশের ভূখণ্ড ব্যবহার করে যখন ইরানের ভৌগলিক অখণ্ডতা লঙ্ঘন ও ইরানের নাগরিকদের হুমকির মুখে ফেলা হয় তখন ইরান চুপ করে থাকতে পারে না।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

যুদ্ধের সময় কয়েকটি আরব দেশে ইরানের হামলার প্রসঙ্গ তুলে বাঘেই বলেন, এসব দেশ তাদের নীতির কারণেই হামলার মুখে পড়েছে। তাঁর ভাষ্য, “সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে সেগুলো যুক্তরাষ্ট্রের ওপর এসব দেশের অত্যাধিক নির্ভরতা এবং বিশ্বাসের কারণে হয়েছে। আর কিছু ক্ষেত্রে তারা সরাসরি ইরানের ওপর হামলায় যোগ দেওয়ায় এগুলো ঘটেছে।”

বাঘেই আরও বলেন, “বিশ্বাস অর্জনের পথ দুটি। আর এক্ষেত্রে ইরানের প্রত্যাশা হলো আঞ্চলিক দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলার সুযোগ যেন না দেওয়া হয়।”

বিজ্ঞাপন

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষে ইরানে মার্কিন বাহিনী নতুন করে হামলা চালাতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ইরান হুঁশিয়ারি দিয়েছে, এবার পাল্টা হামলার ক্ষেত্রে তারা ভৌগোলিক সীমা বজায় রাখবে না। হামলা হবে তীব্র ও কঠোর।

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD