নতুন অস্ত্রে হামলার জবাব দেবে ইরান, কঠোর হুঁশিয়ারি

ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক হামলা চালানো হলে নতুন অস্ত্র ব্যবহার করে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে ঘোষিত সাতটি শর্ত পূরণ করা হলে এখনো কূটনৈতিক আলোচনার পথ খোলা রয়েছে।
বিজ্ঞাপন
রেজায়ি বলেন, কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের সুযোগ রাখতে হলে ইরানের উত্থাপিত সাতটি শর্ত বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে তেহরান বারবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হলে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা হোসেইনি খামেনির নির্দেশনা অনুসারে সশস্ত্র বাহিনী নতুন অস্ত্র ব্যবহার করে হামলাকারীদের বিরুদ্ধে ভয়াবহ আঘাত হানবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রতিরোধক্ষমতা নিশ্চিত করতে প্রস্তুতি জোরদারের নির্দেশ দেন।
তিনি বলেন, যেকোনো ধরনের ও মাত্রার হুমকির জবাব দ্রুত ও কার্যকরভাবে দিতে হবে। এ ক্ষেত্রে ভৌগোলিক সীমারেখার কোনো বাধা থাকবে না।
এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে সামরিক বাহিনীর হামলার লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন তিনি। ইরানের সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে রাখতে শত্রুপক্ষের সব ধরনের দৃশ্যমান ও অদৃশ্য সম্পদকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করার কথাও বলেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ নেতা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের শত্রুরা আবার সামরিক বা সন্ত্রাসী হামলা শুরু করলে সেই হামলা কখন এবং কীভাবে শেষ হবে, তা ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীই নির্ধারণ করবে।
সূত্র: তাসনিম নিউজ








