Logo

যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান: বিপ্লবী গার্ডের কমান্ডার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ নভেম্বর, ২০২৬, ১৬:৩৪
যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান: বিপ্লবী গার্ডের কমান্ডার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেকোনো সময় নতুন করে হামলা চালানোর আশঙ্কার মধ্যে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি জানিয়েছেন, দেশটির সশস্ত্র বাহিনী সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

বিপ্লবী গার্ডের রাজনীতিবিষয়ক উপপ্রধান জাভানির ধারণা, যুক্তরাষ্ট্র যেকোনো সময় ইরানে হামলা চালাতে পারে। এ বিষয়ে আধাসরকারি বার্তা সংস্থা ফার্স নিউজকে তিনি বলেন, “শত্রুরা যে পরিকল্পনাই করুক আমাদের সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।”

জাভানি জানান, এবার ইরান আর আকস্মিক হামলার মুখে অপ্রস্তুত থাকবে না। দেশটির বাহিনী আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো হামলা হলে তার তাৎক্ষণিক জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিপ্লবী গার্ডের এই কমান্ডার দাবি করেন, মার্কিন বিমানবাহী রণতরীতে আঘাত হানার সক্ষমতা ইরানের রয়েছে। শত্রুপক্ষকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “শত্রুরা যে অঞ্চলে প্রবেশের চেষ্টা করবে, হোক সেটি বিমান হামলা চালিয়ে বা সীমান্ত অতিক্রম করে সেটি তাদের জন্য ‘হত্যার ময়দান’ হয়ে উঠবে।”

মার্কিন সংবাদমাধ্যম এমএসনাউ গত শুক্রবার এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরদিন ইরানে নতুন করে হামলা চালানো হতে পারে। প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য হামলাটি হবে স্বল্পস্থায়ী, তবে অত্যন্ত তীব্র।

এদিকে ইরান জানিয়েছে, দেশটির ওপর হামলা চালিয়ে নতুন করে যুদ্ধ শুরু করা হলে সেই যুদ্ধের পরিণতি নির্ধারণ করবে তেহরান। অর্থাৎ, হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র সহজে সরে যেতে পারবে না—এমন বার্তাই দিয়েছে ইরান।

বিজ্ঞাপন

সূত্র: ফার্স নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD