Logo

নতুন করে যুদ্ধ শুরু হলে তা শেষ করবে ইরান, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ নভেম্বর, ২০২৬, ১৮:০৪
নতুন করে যুদ্ধ শুরু হলে তা শেষ করবে ইরান, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের সংঘাতের তুলনায় দীর্ঘস্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে ইরান। একই সঙ্গে তেহরান জানিয়েছে, যুদ্ধের মেয়াদ কিংবা সমাপ্তির শর্ত নির্ধারণের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে থাকবে না।

বিজ্ঞাপন

রবিবার (১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ভবিষ্যতে কোনো সংঘাত শুরু হলে তা আগের যুদ্ধের চেয়ে বেশি সময় ধরে চলতে পারে। যুদ্ধ কখন শেষ হবে এবং কী শর্তে শেষ হবে, সে সিদ্ধান্ত নেওয়ার অবস্থানে থাকবেন না মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, চাপ প্রয়োগ করে তেহরানকে আলোচনার টেবিলে আনা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের কাছেও নতুন করে প্রস্তাব দেওয়ার মতো কিছু নেই।

বিজ্ঞাপন

পার্লামেন্টের এক অধিবেশনে নিকজাদ বলেন, ইরান ও দেশটির সশস্ত্র বাহিনীর ‘অসাধারণ প্রতিরোধ’, শক্তিশালী সামরিক সক্ষমতা এবং দৃঢ় মনোবল যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাস্তবতার মুখোমুখি করেছে।

তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তি স্বীকার করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই। নিকজাদের দাবি, এই সংঘাতের শেষ পরিণতিতে ইরানি জাতি নয়, বরং যুক্তরাষ্ট্রকেই আত্মসমর্পণ করতে হবে।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD